বীভৎস কাণ্ড! স্বামীকে হত্যার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে ব্যাগে পুরলেন স্ত্রী

বীভৎস কাণ্ড! স্বামীকে হত্যার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে ব্যাগে পুরলেন স্ত্রী

হরিয়ানার কুরুক্ষেত্রে ঘটে যাওয়া এক লোমহর্ষক হত্যাকাণ্ডে হতবাক স্থানীয় বাসিন্দারা ও পুলিশ প্রশাসন। এক বছর ধরে স্থানীয় একটি বাড়িতে ভাড়া থাকতেন রাজেশ ও তাঁর স্ত্রী বিমলা দেবী। বাড়িওলা রিঙ্কুর দেওয়া তথ্য অনুযায়ী, ঝাড়ফুঁক ও ওঝা জাতীয় চর্চায় বিশ্বাসী ছিলেন বিমলা, যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগেই থাকত। ঘটনার দিন বিকেলে তেমনই এক পারিবারিক ঝামেলার শব্দ পেয়ে বাড়ির ছাদে যান রিঙ্কু। সেখানে গিয়ে তিনি যা দেখেন, তাতে তাঁর রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড় হয়। রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়েছিলেন রাজেশ এবং তাঁর পেট চিরে নাড়িভুঁড়ি ব্যাগে ভরছিলেন অভিযুক্ত স্ত্রী।

হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর দৃশ্য দেখে বাড়িওলা চিৎকার করে উঠতেই পালানোর চেষ্টা করেন ওই গৃহবধূ। ছাদ থেকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টার সময় তিনি গুরুতর আহত হন এবং পুলিশ তাঁকে দ্রুত আটক করে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। পরবর্তীতে রাজেশের ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, প্রায় ৩৫ সেন্টিমিটার পেট কেটে তাঁর দেহ থেকে নাড়িভুঁড়ির পাশাপাশি লিভার ও কিডনির কিছু অংশও বাইরে বের করে নেওয়া হয়েছিল। ঘটনাস্থল থেকে তিনটি ধারালো ছুরি উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে অভিযুক্তের বয়ান রেকর্ড ও ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে পুরো ঘটনার নেপথ্যে থাকা আসল রহস্য উন্মোচনে জোরদার তদন্ত চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *