মহাকাশে বিশ্বনেতৃত্বের চাবিকাঠি ভারতের হাতে! বেসরকারি বিনিয়োগে বদলাচ্ছে ভবিষ্যৎ

মহাকাশে বিশ্বনেতৃত্বের চাবিকাঠি ভারতের হাতে! বেসরকারি বিনিয়োগে বদলাচ্ছে ভবিষ্যৎ

মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করে ভারত এখন গ্লোবাল স্পেস হাব হয়ে ওঠার লক্ষ্যে দৃঢ়পদে এগিয়ে চলেছে। সম্প্রতি দেশের কুড়িটি বেসরকারি মহাকাশ সংস্থার প্রধানদের সঙ্গে এক উচ্চপর্যায়ে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রূপরেখা তুলে ধরেন। তিনি স্পষ্ট জানান, দেশের কম খরচ এবং বিশাল প্রতিভার ভাণ্ডারকে কাজে লাগিয়ে ভারতকে বিশ্বমানের স্পেস স্টার্টআপের কেন্দ্র করে তুলতে হবে।

২০২০ সালে বেসরকারি খাতের জন্য মহাকাশ নীতি উন্মুক্ত হওয়ার পর থেকেই দেশের স্পেস স্টার্টআপের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সরকারের নীতিগত সহায়তা এবং বেসরকারি বিনিয়োগের হাত ধরে এই বাজার বহুগুণ প্রসারিত হয়েছে। আগামী দশকে এই শিল্পকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে, যা ভারতকে বিশ্ব মহাকাশ অর্থনীতির অন্যতম প্রধান শক্তিতে পরিণত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *