বিধায়কের আপ্তসহায়ককে ইট দিয়ে থেঁতলে খুন! প্রকাশ্যে এল হাড়হিম করা সিসিটিভি ফুটেজ

বিধায়কের আপ্তসহায়ককে ইট দিয়ে থেঁতলে খুন! প্রকাশ্যে এল হাড়হিম করা সিসিটিভি ফুটেজ

উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত গাড়ুলিয়া পুরসভা এলাকায় প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে একটি ক্লাবের পাশে মদ্যপানের প্রতিবাদ করায় শেখর চৌধুরী ওরফে বান্টি নামের বছর ত্রিশের ওই যুবককে ইট দিয়ে থেঁতলে খুন করা হয়। রবিবার গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে একটি হাড়হিম করা সিসিটিভি ফুটেজ, যেখানে অভিযুক্তদের নির্মম অত্যাচার স্পষ্ট দেখা গেছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে এই হত্যাকাণ্ডের নেপথ্যে এলাকায় হেরোইন বিক্রির রমরমা কারবার রয়েছে বলে দাবি করেছেন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং। তাঁর আপ্তসহায়কের এমন মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে সোমবার সকালেই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান মন্ত্রী অর্জুন সিং। তিনি শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং সবরকম সহযোগিতার কথা জানান। ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা গভীর ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে স্থানীয় থানা পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *