তৃণমূল ছাড়ার পর নতুন রাজনৈতিক সমীকরণ! কাকলির নেতৃত্বে কি আসছে বহুজন এনসিপিআই?

তৃণমূল ছাড়ার পর নতুন রাজনৈতিক সমীকরণ! কাকলির নেতৃত্বে কি আসছে বহুজন এনসিপিআই?

তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা বিদ্রোহী সাংসদদের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।লোকসভায় দলটির আনুষ্ঠানিক স্বীকৃতি এখনও মিলেনি, এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ‘বহুজন এনসিপিআই’-এর প্রচার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দলিত, মুসলিম, আদিবাসী ও ওবিসি সম্প্রদায়ের মানুষকে নতুন এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। যোগাযোগের জন্য ফোন নম্বরও দেওয়া হয়েছে ওই পোস্টে। এই ঘটনার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি তৃণমূলের বিকল্প হিসেবে নতুন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলছেন কাকলিরা?

যদিও এই জল্পনা উড়িয়ে দিয়ে কাকলি শিবির জানিয়েছে, এটি কোনো নতুন রাজনৈতিক দল নয়, বরং অনগ্রসর মানুষের কল্যাণে গড়া মূল দলের একটি সামাজিক উদ্যোগ বা শাখা মাত্র। তবে সামাজিক কাজের পরিসরে রাজনৈতিক নাম এবং প্রকাশ্যে সদস্য সংগ্রহের ডাক দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে সংশয় কাটছে না। আগামী দিনে এই উদ্যোগ কেবল সমাজকল্যাণমূলক কাজেই সীমাবদ্ধ থাকে, নাকি পূর্ণাঙ্গ রাজনৈতিক রূপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *