প্রেম ভাঙলে ৭ দিনের পেইড ছুটি! কর্মীদের জন্য দারুণ নিয়ম আনল ‘স্টকগ্রো’
August 25, 20269:33 am

কর্মীদের মানসিক প্রশান্তি দিতে ও তাদের ভাঙা মনের যত্ন নিতে এক অভূতপূর্ব পদক্ষেপ নিল ভারতীয় ফিনটেক ও সোশ্যাল লার্নিং স্টার্টআপ ‘স্টকগ্রো’। ক্যাজুয়াল কিংবা সিক লিভের চিরাচরিত গণ্ডি পেরিয়ে সংস্থাটি চালু করেছে সম্পূর্ণ নতুন ধারার ‘ব্রেকআপ লিভ’।
সম্পর্ক ভেঙে গেলে সেই মানসিক ধাক্কা সামলে ওঠার জন্য এখন থেকে স্টকগ্রোর কর্মীরা টানা ৭ দিনের পেইড ছুটি পাবেন। সবচেয়ে বড় বিষয় হলো, এই ছুটি নেওয়ার জন্য কোনো প্রকার প্রমাণপত্র বা নথির প্রয়োজন হবে না; কর্মীর নিজস্ব আবেদনের ওপর ভিত্তি করেই মিলবে এই সুবিধা।
কর্মক্ষেত্রে অতিরিক্ত মানসিক চাপ কমানো এবং ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবনের সামঞ্জস্য বজায় রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য। করপোরেট সংস্কৃতির এই মানবিক ও প্রগতিশীল বদল সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছে সংস্থাটি।