তেহরানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করুন! বিশ্বনেতাদের সরাসরি হুমকি আমেরিকার

তেহরানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করুন! বিশ্বনেতাদের সরাসরি হুমকি আমেরিকার

ইরানের উপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে তেহরানের বিরুদ্ধে বড় পদক্ষেপ করল ওয়াশিংটন। মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট সোমবার এক জরুরি ঘোষণায় স্পষ্ট জানিয়েছেন, তেহরানকে অর্থ সহায়তাকারী কিংবা বাণিজ্যিক লেনদেন বজায় রাখা সমস্ত দেশ ও প্রতিষ্ঠানকে মার্কিন ডলার ব্যবস্থা থেকে চিরতরে বিচ্ছিন্ন করা হতে পারে। তাঁর এই কঠোর সতর্কবার্তায় আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, কারণ আমেরিকার প্রধান লক্ষ্য হলো তেহরানের টিকে থাকার শেষ আর্থিক জীবনরেখাও সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া।

সাংবাদিক বৈঠকে স্কট বেসেন্ট জানিয়েছেন, তেহরানের স্বৈরাচারী শাসনব্যবস্থার আয় এবং মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর সমস্ত অবৈধ পথ চিরতরে বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও নির্দিষ্ট কোনো দেশ বা প্রতিষ্ঠানের নাম সরাসরি প্রকাশ করা হয়নি, তবুও চলমান যুদ্ধের আবহে ইরানের অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করে দিতেই হোয়াইট হাউসের এই নতুন কৌশলগত চাল। দীর্ঘমেয়াদী সংঘাত এবং একের পর এক কঠোর নিষেধাজ্ঞার জেরে ইতিমধ্যেই ইরানি মুদ্রার রেকর্ড পতন ঘটেছে এবং দেশটি গভীর অর্থনৈতিক সংকটের মুখে দাঁড়িয়ে আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *