চিনির পর এবার পিঁয়াজের ঝাঁঝে কান্না আমজনতার! দাম নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ মোদি সরকারের

চিনির পর এবার পিঁয়াজের ঝাঁঝে কান্না আমজনতার! দাম নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ মোদি সরকারের

চিনির পর এবার সাধারণ মানুষের পকেটে টান ফেলতে শুরু করেছে পিঁয়াজ। গত এক বছরে দেশজুড়ে এই নিত্যপ্রয়োজনীয় আনাজটির দাম প্রায় ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে জাতীয় গড়ে প্রতি কেজি পিঁয়াজের দাম ছাড়িয়েছে ৪৩ টাকা। দিল্লি, কলকাতা ও চেন্নাইয়ের মতো বড় শহরগুলিতে তা ৬০ থেকে ৭০ টাকার কোঠায় পৌঁছেছে। অথচ দেশে প্রয়োজনের তুলনায় অনেক বেশি পিঁয়াজ উৎপাদিত হয়। বিশেষজ্ঞদের মতে, মহারাষ্ট্রের নাসিকের কিছু অসাধু ব্যবসায়ীর মজুদদারির কারণেই দেশজুড়ে এই কৃত্রিম সংকট তৈরি হয়েছে।

অগ্নিমূল্য পিঁয়াজের বাজার নিয়ন্ত্রণে এবার কেন্দ্র বড় পদক্ষেপ করেছে। সংকট মেটাতে ‘কান্দা এক্সপ্রেস’ নামে বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। নাসিক থেকে সরাসরি দেশের বিভিন্ন প্রান্তে পিঁয়াজ সরবরাহ করা হচ্ছে। ইতিমধ্যেই কনজিউমার অ্যাফেয়ার্স সচিব নিধি খারে জানিয়েছেন, আগামী বুধবারের মধ্যে দিল্লি, চেন্নাই, মাদুরাই, এর্নাকুলাম ও গুয়াহাটির মতো প্রধান শহরগুলিতে এই ট্রেন পৌঁছে যাবে। সরকারের এই বিশেষ পদক্ষেপে অচিরেই সাধারণ মানুষ স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *