চ্যাটজিপিটি থেকে ডীপসিক: চিনা হ্যাকারদের হাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, কাঁপছে বিশ্ব

চ্যাটজিপিটি থেকে ডীপসিক: চিনা হ্যাকারদের হাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, কাঁপছে বিশ্ব

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-কে অস্ত্র বানিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সাইবার হামলা চালাচ্ছে চিনা হ্যাকাররা। তাইওয়ানের সাইবার সিকিউরিটি ফার্ম ‘টিম৫’ (TeamT5)-এর চাঞ্চল্যকর দাবি অনুযায়ী, চিনা হ্যাকিং গোষ্ঠীগুলি ‘ডীপসিক’ (DeepSeek)-এর মতো এআই টুল ব্যবহার করে নিজেদের আক্রমণের মাত্রা দ্বিগুণ করেছে। কম খরচ, উচ্চ কার্যক্ষমতা এবং তুলনামূলক কম নিরাপত্তা কড়াকড়ির কারণেই চিনা হ্যাকারদের কাছে ডীপসিক অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

টিম৫ এবং সাইক্রাফট-এর গবেষণায় চিনা হ্যাকিং গ্রূপগুলির ভয়ঙ্কর কিছু তথ্য উঠে এসেছে:

  • গ্রিমফেনশী (GrimForseti): ক্ষতিকারক কোড বা এক্সপ্লয়েট তৈরিতে ডীপসিক ব্যবহার করেছে।
  • হুয়াপি (Huapi): ডীপসিকের মাধ্যমে তাইওয়ানের সংস্থার ইমেল সিস্টেমে হানা দিয়েছে।
  • টেলেবোয়ী (Teleboy): ইন্টারনেট থেকে ১,০০০টি আইপি অ্যাড্রেস জোগাড় করে কো ম্পা নি ডোমেন ম্যাপ তৈরি করেছে।
  • চ্যাটজিপিটি ও ক্লড: শুধু চিনা টুল নয়, মার্কিন এআই মডেলও রেহাই পায়নি। ‘সাইক্রাফট’-এর তথ্যমতে, চুরি হওয়া ডেটা ডিক্রিপ্ট করার সফটওয়্যার বানাতে চ্যাটজিপিটি ব্যবহার করা হয়েছিল। এছাড়া ‘স্লাইম২২’ গোষ্ঠী তাইওয়ানের টেক কো ম্পা নিতে হামলায় অ্যানথ্রোপিকের ‘ক্লড’ ব্যবহার করায় পরবর্তীতে চিনভিত্তিক অ্যাকাউন্ট ব্লক করে দেয় অ্যানথ্রোপিক।

বিশেষজ্ঞদের সতর্কবার্তা, ম্যালওয়্যার তৈরি থেকে শুরু করে তথ্য চুরি—সাইবার হামলার প্রতিটি ধাপে এআই-এর এই বেপরোয়া ব্যবহার আগামী দিনে আন্তর্জাতিক ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকি হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *