স্কুলে যাওয়ার পথেই শেষ! পূর্ব মেদিনীপুরে ট্রেনের পাদানির ধাক্কায় ছাত্রীর মৃত্যু

স্কুলে যাওয়ার পথেই শেষ! পূর্ব মেদিনীপুরে ট্রেনের পাদানির ধাক্কায় ছাত্রীর মৃত্যু

স্কুলে যাওয়া আর হলো না নবম শ্রেণির ছাত্রী সোমা জানার (১৪)। মঙ্গলবার (২৫ অগস্ট) সকালে পূর্ব মেদিনীপুরের ভোগপুরে রেললাইনের পাশের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার সময় এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সোমা স্থানীয় ভোগপুর কেনারাম মেমোরিয়াল হাইস্কুলের ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল সাড়ে ১০টা নাগাদ সাইকেল নিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রেনের বাইরের দিকে বেরিয়ে থাকা পাদানিতে ধাক্কা লাগে সোমার সাইকেলের। ধাক্কার চোটে সে সাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় সমগ্র ভোগপুর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *