কোন পদে চাকরির জন্য কত লক্ষ টাকা দিতে হত? এসএসসির নিয়োগ দুর্নীতিতে ইডির বিস্ফোরক চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য!

কোন পদে চাকরির জন্য কত লক্ষ টাকা দিতে হত? এসএসসির নিয়োগ দুর্নীতিতে ইডির বিস্ফোরক চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য!

এসএসসি গ্রুপ-সি এবং গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়সহ একাধিক অভিযুক্তের বিরুদ্ধে বিশেষ আদালতে চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তে এখনও পর্যন্ত প্রায় ৬৩০ কোটি টাকার দুর্নীতির তথ্য সামনে এসেছে, যা রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, কোন পদে চাকরি পেতে কত টাকা ঘুষ দিতে হবে, তার একটি নির্দিষ্ট রেটচার্ট তৈরি করা হয়েছিল। চার্জশিট অনুযায়ী, গ্রুপ-সি পদের জন্য ১৫ থেকে ১৬ লক্ষ এবং গ্রুপ-ডি পদের জন্য ১০ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন হতো। ওএমআর শিটে কারচুপি এবং নম্বর বদল করে এই দুর্নীতি চালানো হতো বলে অভিযোগ। এই মামলায় ইতিমধ্যেই প্রায় ২৪৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *