রাজ্যজুড়ে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাক্টিসে বিরাট কোপ, চাঞ্চল্য

রাজ্যজুড়ে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাক্টিসে বিরাট কোপ, চাঞ্চল্য

সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবার মান বাড়াতে ও রোগীদের নিবিড় পর্যবেক্ষণ সুনিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। নতুন জারি করা নির্দেশিকা অনুযায়ী, সরকারি হাসপাতালে কোনও নতুন রোগী ভর্তি হওয়ার পর প্রথম তিন দিন অর্থাৎ ৭২ ঘণ্টা সংশ্লিষ্ট চিকিৎসক বা ফ্যাকাল্টি সদস্যরা কোনও ধরনের ব্যক্তিগত চিকিৎসা বা ‘প্রাইভেট প্র্যাক্টিস’ করতে পারবেন না। ২০০৬ সালের ‘ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এডুকেশন সার্ভিস’ নিয়মের ওপর ভিত্তি করে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের মতে, রোগী ভর্তির শুরুর দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই সময়ে চিকিৎসকদের উপস্থিতি ও তদারকি আবশ্যক।

এই নির্দেশিকা প্রকাশের পর চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার ক্ষেত্রে বড় প্রভাব পড়তে চলেছে। স্বাস্থ্য দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে, অতীতে কোনও চিকিৎসককে প্রাইভেট প্র্যাক্টিসের অনুমতি দেওয়া হয়ে থাকলেও নতুন নিয়ম অনুযায়ী সেই আগের ছাড়পত্র বা অনুমতি আর কার্যকর থাকবে না। জনস্বার্থে এবং সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত অবিলম্বে পুরো রাজ্যজুড়ে কার্যকর করা হচ্ছে। দপ্তরের এই কড়া অবস্থান রাজ্যের সরকারি স্বাস্থ্যব্যবস্থায় এক বড় পরিবর্তন আনতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *