হড়পা বানে প্রলয় নেপালে! জলের তলায় গ্রাম-সেতু, নিখোঁজ ৯ পুলিশকর্মী

তিব্বত থেকে ধেয়ে আসা আকস্মিক হড়পা বানে বিপর্যস্ত নেপালের রসুবা জেলা। বুধবার সকালে ভোটেকোশী নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ভেসে গেছে বিস্তীর্ণ এলাকা। জলের নিচে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। তিমুর সীমান্ত এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা ৯ জন পুলিশকর্মী নিখোঁজ রয়েছেন। প্রবল এই জলের তোড়ে বহু ঘরবাড়ি, যানবাহন ও একটি গুরুত্বপূর্ণ সেতু ভেসে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দ্রুত উদ্ধারকাজ চালাতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে হেলিকপ্টার ও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।
এই মর্মান্তিক বিপর্যয়ের পর প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। নদী তীরবর্তী বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে মুগলিন এবং ত্রিশূলী নদীর তীরবর্তী এলাকাবাসীকে বাড়তি সতর্কতা অবলম্বনের বার্তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা, পুলিশ ও উদ্ধারকারী দলকে অবিলম্বে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে নিখোঁজ পুলিশকর্মীদের সন্ধান এবং ত্রাণ বণ্টন ও উদ্ধারকাজ।
VIDEO | Nepal: Devastating flash flood causes major damage to markets and hydropower projects in Rasuwa region. More details are awaited.#NepalNews #NepalFlashFlood
— Press Trust of India (@PTI_News) August 26, 2026
(Source: Third Party)
(Full video available on PTI Videos – https://t.co/d8jp61yd2p) pic.twitter.com/QQmU1advuw