প্রধানমন্ত্রীর বাড়ির পাশের বস্তি খালি করার নির্দেশ! না উঠলে কী করবে পুলিশ?

প্রধানমন্ত্রীর বাড়ির পাশের বস্তি খালি করার নির্দেশ! না উঠলে কী করবে পুলিশ?

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবন চত্বরের নিকটবর্তী তিনটি বস্তি দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। লোককল্যাণ মার্গ সংলগ্ন বিআর ক্যাম্প, মসজিদ ক্যাম্প এবং ডিআইডি কলোনির সাড়ে তিনশোর বেশি পরিবারকে আগামী ছয় সপ্তাহের মধ্যে জায়গা ছাড়তে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে ওই এলাকা ফাঁকা করা না হলে পুলিশ প্রশাসনের সাহায্যে কড়া উচ্ছেদ অভিযান চালানো হবে বলে ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা এবং এলাকার সার্বিক মানোন্নয়নের স্বার্থে সরকার এই বস্তিগুলি অপসারণের উদ্যোগ নেয়। উচ্ছেদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের জন্য সাভদা ঘেভরা অঞ্চলের কলোনিতে বিকল্প ফ্ল্যাট বরাদ্দ করা হয়েছে। এর আগে গত মার্চ মাসে বসতি ছাড়ার নির্দেশ দেওয়া হলেও বিকল্প বাসস্থান পাওয়ার পরে বাসিন্দারা জায়গা ছাড়েননি। এর ফলেই উচ্ছেদ প্রক্রিয়া থমকে ছিল। এবার হাইকোর্টের কড়া অবস্থানের ফলে নির্দিষ্ট ওই সময়ের মধ্যে বস্তিগুলি খালি করা একপ্রকার নিশ্চিত হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *