বিজয়পুরের হ্রদে ভেসে উঠল ৬ জনের দেহ, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? খতিয়ে দেখছে পুলিশ

বিজয়পুরের হ্রদে ভেসে উঠল ৬ জনের দেহ, আত্মহত্যা নাকি দুর্ঘটনা? খতিয়ে দেখছে পুলিশ

কর্নাটকের বিজয়পুরের ভূতনালা হ্রদে ভাসমান অবস্থায় চার নারী ও দুই শিশুর দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার স্থানিয় আদর্শ নগর থানার পুলিশ ও দমকল বাহিনী গিয়ে হ্রদ থেকে মোট ছয়টি দেহ উদ্ধার করে। ঘটনার তদন্তে নেতৃত্ব দিচ্ছেন বিজয়পুরা সিটির ডেপুটি এসপি নাগরাজ এবং পিএসআই সীতারাম লামানি।

প্রাথমিক অনুসন্ধানে অনুমান করা হচ্ছে, লেকের পাড়ে থাকা অবস্থায় অসাবধানতাবশত পা পিছলে তাঁরা জলে পড়ে গিয়ে থাকতে পারেন। তবে এটি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত কোনো ঘটনা বা আত্মহত্যা—সব দিকই খতিয়ে দেখছে পুলিশ।

মৃত ছয়জন একই পরিবারের সদস্য কি না, তা নিশ্চিত হতে এলাকা থেকে সাম্প্রতিক সময়ে দায়ের হওয়া নিখোঁজ ডায়েরিগুলি পরীক্ষা করা হচ্ছে। দেহগুলি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট এবং মৃতদের পরিচয় পাওয়া গেলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *