মালদহে ফের বড় সাফল্য! ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারীসহ গ্রেফতার এক ভারতীয় দালাল!

মালদহে ফের বড় সাফল্য! ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারীসহ গ্রেফতার এক ভারতীয় দালাল!

ভারতের সীমান্তবর্তী মালদহ জেলায় ফের বড়সড় অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। মঙ্গলবার জেলার হবিবপুর থানা এলাকায় একাধিক পৃথক ও যৌথ অভিযানে পাঁচ জন বাংলাদেশি নাগরিক এবং তাঁদের এ দেশে লুকিয়ে থাকতে সহায়তা করার অভিযোগে এক ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, হবিবপুরের জাজইল অঞ্চলের ভবানীপুর এলাকা থেকে মানিক নামে এক বাংলাদেশি নাগরিক ও স্থানীয় দালাল রিপন বিশ্বাসকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। প্রাথমিক তদন্তে স্পষ্ট হয়েছে যে, ওই ভারতীয় যুবক দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে প্রবেশকারী অনুপ্রবেশকারীদের গোপন আশ্রয়ের ব্যবস্থা ও দালাল হিসেবে কাজ করছিল।

অন্যদিকে, একই দিন হবিবপুরেই অন্য একটি অভিযানে আরও চার জন বাংলাদেশি নাগরিককে পাকড়াও করে যৌথ বাহিনী। ধৃতরা হলেন মহম্মদ মোহারাম আলি, মহম্মদ ইয়ামিন হোসেন, মহম্মদ জগদল হোসেন এবং মহম্মদ সাজিব হোসেন। তাঁরা প্রত্যেকেই বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি থানা এলাকার বাসিন্দা এবং সীমান্ত পেরিয়ে বেআইনিভাবে এ দেশে প্রবেশ করেছিলেন। প্রথম অভিযানে ধৃত দুই অভিযুক্তকে বুধবার মালদহ জেলা আদালতে তোলা হয়েছে এবং অপর চার বাংলাদেশিকে আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *