নেপালে প্রাকৃতিক দুর্যোগ, কাটল উৎকণ্ঠা: নিরাপদে আরামবাগের ৬৫ জন পর্যটক

নেপালে প্রাকৃতিক দুর্যোগ, কাটল উৎকণ্ঠা: নিরাপদে আরামবাগের ৬৫ জন পর্যটক

নেপালের ভয়াবহ হড়পা বানে ১৩৩ জন ভারতীয় পর্যটকের নিখোঁজ হওয়ার খবরে চরম উদ্বিগ্ন হুগলির আরামবাগের পরিবারগুলি। গত ২৪ আগস্ট আরামবাগের ওলাই বিবিতলা এলাকা থেকে ৬৫ জনের একটি দল ৮-৯ দিনের জন্য নেপাল ভ্রমণে যান। তবে স্বস্তির খবর, তাঁরা দুর্যোগ কবলিত এলাকা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে আন্তর্জাতিক চিতওয়ান পার্কের কাছে নিরাপদে রয়েছেন।

মঙ্গলবার দুপুরের পর থেকে নেটওয়ার্ক সমস্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়ায়। বাসের মালিক অরূপ ঘোষ নিশ্চিত করেছেন যে চালক, এজেন্ট ও যাত্রীদের সঙ্গে কথা হয়েছে এবং সকলেই সুস্থ আছেন। উদ্ভূত পরিস্থিতিতে বাকি ভ্রমণ বাতিল করে তাঁদের দ্রুত ভিটেয় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বাড়িতে থাকা আত্মীয়রা প্রিয়জনদের ফিরে আসার পথ চেয়ে উদ্বেগে দিন কাটাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *