ষাট পেরোলেই উত্তর প্রদেশে বাসে আর টিকিট কাটতে হবে না! বিরাট ঘোষণা যোগী সরকারের

ষাট পেরোলেই উত্তর প্রদেশে বাসে আর টিকিট কাটতে হবে না! বিরাট ঘোষণা যোগী সরকারের

উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে প্রবীণ মহিলাদের জন্য এক বড় ঘোষণা করা হলো। এখন থেকে রাজ্যের ৬০ বছর বা তার বেশি বয়সি মহিলারা সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সাম্প্রতিক ক্যাবিনেট বৈঠকে ‘লোকমাতা অহল্যাবাই মাতৃশক্তি যোজনা’ চালুর এই প্রস্তাব অনুমোদন পায়। এই জনমুখী প্রকল্পের মাধ্যমে উত্তরপ্রদেশের প্রায় এক কোটিরও বেশি ষাটোর্ধ্ব প্রবীণ মহিলা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

রাজ্য সরকারের এই উদ্যোগে দৈনিক প্রায় ৮৮ হাজারেরও বেশি মহিলা লাভবান হবেন, যার জন্য মাসিক খরচ হবে ২২.৫৫ কোটি টাকা। বিশেষ করে গ্রামাঞ্চল বা ছোট শহরের মহিলারা, যাদের যাতায়াতের প্রধান ভরসা গণপরিবহন, তাঁরা চিকিৎসার প্রয়োজনে বা দৈনন্দিন যাতায়াত আরও সহজে সম্পন্ন করতে পারবেন। প্রকল্পটিকে স্বচ্ছ রাখতে রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের পক্ষ থেকে খুব শীঘ্রই স্মার্ট কার্ড দেওয়া হবে। তবে স্মার্ট কার্ড হাতে না পাওয়া পর্যন্ত ভোটার আইডি কার্ড বা অন্য কোনো সরকারি পরিচয়পত্র দেখিয়েই এই বিনামূল্যে বাসযাত্রার সুবিধা নেওয়া যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *