মায়ের মুখটা দেখতে চাই! নেপালের ভয়ংকর হড়পা বানে আটকে আরামবাগের ৬৫ পর্যটক, উৎকণ্ঠায় পরিবার!

মায়ের মুখটা দেখতে চাই! নেপালের ভয়ংকর হড়পা বানে আটকে আরামবাগের ৬৫ পর্যটক, উৎকণ্ঠায় পরিবার!

নেপালের বিধ্বংসী হড়পা বান ও প্রাকৃতিক বিপর্যয়ের জেরে চরম অনিশ্চয়তার মুখে আরামবাগের ৬৫ জন পর্যটক। গত ২৪ আগস্ট একটি বাস ভাড়া করে তাঁরা নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বর্তমানে বিপর্যয়স্থল থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে নেপালের চেতন পার্কে বাসটি আটকে রয়েছে। নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় এবং আকস্মিক এই বিপর্যয়ের কারণে পরিবারের সঙ্গে পর্যটকদের নিয়মিত যোগাযোগ ব্যাহত হচ্ছে, যা উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বহু চেষ্টার পর কিছু পর্যটকের সঙ্গে যোগাযোগ সম্ভব হলেও সকলের নিরাপত্তা নিয়ে গভীর সংশয় কাটেনি। আটকে থাকা এক পর্যটকের সন্তানের আকুল আবেদন, মায়ের সঙ্গে শেষবার সকালে কথা হয়েছিল, এখন শুধু তাঁকে সুস্থভাবে চোখের সামনে দেখতে চান। বাসটির মালিকসহ পরিবারের সকলের একটাই দাবি, প্রশাসনিক স্তরে দ্রুত পদক্ষেপ করে এই পর্যটকদের নিরাপদে আরামবাগে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *