অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট! চরম দুর্ভোগে যাত্রীরা

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট! চরম দুর্ভোগে যাত্রীরা

বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার ব্লু লাইনে হঠাৎ যান্ত্রিক ত্রুটির জেরে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। পার্ক স্ট্রিট স্টেশনের কাছে একটি মেট্রো দাঁড়িয়ে পড়ায় চরম ভোগান্তির শিকার হন অফিস ফেরত যাত্রীরা। ব্যস্ত সময়ে এই বিভ্রাটের কারণে মুহূর্তের মধ্যে স্টেশন চত্বরে উপচে পড়া ভিড় তৈরি হয় এবং যাত্রীরা বিকল্প পরিবহণের সন্ধানে চরম বিপাকে পড়েন।

পরিস্থিতি সামাল দিতে আপাতত আংশিক পরিষেবা চালু রেখেছে মেট্রো কর্তৃপক্ষ। সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ট্রেন চললেও মাঝের অংশে চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ত্রুটিপূর্ণ মেট্রোটি সরিয়ে নিয়ে দ্রুত পুরো রুট স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছে মেট্রো প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *