নতুন গ্যাস কানেকশন কবে মিলবে? এই ভুল করলেই কাটবে রান্নার গ্যাসের সংযোগ!

নতুন গ্যাস কানেকশন কবে মিলবে? এই ভুল করলেই কাটবে রান্নার গ্যাসের সংযোগ!

পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং হরমুজ প্রণালীতে মার্কিন-ইরান বিবাদের জেরে দেশজুড়ে সাময়িক ভাবে নতুন রান্নার গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ রেখেছে তেল সংস্থাগুলি। পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, বর্তমান গ্রাহকদের নিরবচ্ছিন্ন রিফিল সরবরাহ নিশ্চিত করতেই এই কড়াকড়ি। নতুন আবেদনের ক্ষেত্রে দীর্ঘ প্রতীক্ষার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। তবে পরিস্থিতির উন্নতি হলে এবং সরবরাহ স্বাভাবিক হলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র। আপাতত পুরনো গ্রাহকদের পরিষেবা সচল রাখাই সংস্থাগুলির প্রধান অগ্রাধিকার।

এর পাশাপাশি গ্যাস সংযোগ ধরে রাখতে দ্রুত ই-কেওয়াইসি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে যে সমস্ত এলাকায় পাইপড ন্যাচারাল গ্যাস বা পিএনজি পরিষেবা উপলব্ধ রয়েছে, সেখানকার বাসিন্দাদের আবশ্যিকভাবে পিএনজি ব্যবহার করতে হবে। যাঁদের ঘরে পিএনজি এবং এলপিজি—উভয় সংযোগই রয়েছে, তাঁদের অবিলম্বে এলপিজি সংযোগটি সমর্পণ করতে হবে। অন্যথায় সরকারি নির্দেশিকা অমান্য করার অভিযোগে সংশ্লিষ্ট গ্রাহকদের রান্নার গ্যাসের সংযোগ স্থায়ীভাবে কেটে দেওয়া হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *