নেপালে হড়পা বান: নিখোঁজ রাজ্যের ৩৭, পাশে থাকার বার্তা দিয়ে বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী

নেপালে হড়পা বান: নিখোঁজ রাজ্যের ৩৭, পাশে থাকার বার্তা দিয়ে বিশেষ প্রতিনিধি দল পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী

নেপালে ভয়াবহ হড়পা বানের পর এখনও সন্ধান মেলেনি পশ্চিমবঙ্গের ৩৭ জন বাসিন্দার। তবে স্বস্তির খবর, নিখোঁজ ৩৯ জনের মধ্যে দু’জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে এবং তাঁরা সম্পূর্ণ সুস্থ রয়েছেন। শুক্রবার ভবানীভবনে নিখোঁজদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সব রকম সাহায্য ও পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী জানান, মোট ৩৯ জন নিখোঁজের তালিকায় থাকলেও দু’জনকে দ্রুত রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। বাকি ৩৭ জনের খোঁজে নেপাল প্রশাসন এবং ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। তিব্বত সীমান্ত সংলগ্ন এলাকা থেকেও কিছু মানুষকে উদ্ধার করার খবর পাওয়া গেছে, যার তালিকা আনার প্রক্রিয়া শুরু করেছেন রাজ্যের মুখ্যসচিব।

পরিস্থিতি মোকাবিলা ও উদ্ধারকাজ তদারকি করতে নেপালে একটি বিশেষ প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল এই বিষয়ে ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের কাছে লিখিত অনুমতি চেয়েছেন। এই টিমে একজন সাংসদ, একজন বিধায়ক, একজন আইজি পদমর্যাদার পুলিশ আধিকারিক এবং একজন জয়েন্ট সেক্রেটারি বা সেক্রেটারি পদমর্যাদার অফিসার থাকবেন। কেন্দ্রের ছাড়পত্র পেলেই দলটি অবিলম্বে নেপালের উদ্দেশ্যে রওনা দেবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *