অষ্টম বেতন কমিশন: পেনশন নিয়মে বড় পরিবর্তনের দাবি, হাতে আসবে অতিরিক্ত ৬.৭৫ লক্ষ টাকা!

অষ্টম বেতন কমিশন: পেনশন নিয়মে বড় পরিবর্তনের দাবি, হাতে আসবে অতিরিক্ত ৬.৭৫ লক্ষ টাকা!

অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) সুপারিশ ও আপডেটের দিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। এরই মাঝে উঠে এল এক বড় আপডেট। নতুন প্রস্তাবিত দাবি মেনে নেওয়া হলে সরকারি কর্মচারীদের বিরাট আর্থিক লাভ হতে পারে।

পেনশন নিয়মে কী পরিবর্তনের দাবি উঠছে? বর্তমানে সরকারি নিয়মানুযায়ী, অবসর গ্রহণের সময় একজন কর্মচারী তাঁর মূল পেনশনের সর্বোচ্চ ৪০ শতাংশ এককালীন তুলে নিতে পারেন, যাকে ‘পেনশন কমিউটেশন’ বলা হয়। এই তুলে নেওয়া অংশটি প্রতি মাসে তাঁদের পেনশন থেকে কাটা হয় এবং ১৫ বছর পর তা ফের পূর্ণাঙ্গ রূপ পায় (পুনরায় চালু হয়)।

পেনশনভোগী সংগঠনগুলির দাবি, এই ১৫ বছরের নিয়মটি প্রায় ৩৯ বছর পুরনো এবং তখনকার আর্থিক পরিস্থিতির ওপর ভিত্তি করে তৈরি। তাই বর্তমান মুদ্রাস্ফীতি, সুদের হার এবং পরিবর্তিত জীবনযাত্রার কথা মাথায় রেখে এই ১৫ বছরের মেয়াদ কমিয়ে ১২ বছর বা ১১ বছর করা উচিত।

কীভাবে মিলবে অতিরিক্ত ৬.৭৫ লক্ষ টাকা? একটি হিসেব অনুযায়ী, যদি মূল পেনশন ৩৫,০০০ টাকা ধরা হয় এবং কমিউটেশনের মেয়াদ ১৫ বছর থেকে কমিয়ে ১১ বছর করা হয়, তবে প্রতি মাসে কেটে নেওয়া প্রায় ১৪,০০০ টাকা পেনশন চার বছর আগেই ফের পাওয়া শুরু হবে। ফলে এই চার বছরে পেনশনভোগীদের মোট লাভের পরিমাণ দাঁড়াবে প্রায় ৬.৭৫ লক্ষ টাকা।

এখন দেখার, অষ্টম বেতন কমিশন পেনশনভোগী সংগঠনগুলির চার দশক পুরনো এই নিয়ম বদলানোর যৌক্তিক দাবি বাস্তবে কার্যকর করে কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *