দুর্গাপুরে রহস্যমৃত্যু ডাক্তারি পড়ুয়ার, হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ!

দুর্গাপুরে রহস্যমৃত্যু ডাক্তারি পড়ুয়ার, হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ!

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের হস্টেল থেকে প্রথম বর্ষের এক তরুণ পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত অভিষেক কুমার (২০) বিহারের সীতামারির বাসিন্দা ছিলেন এবং কাঁকসার রাজবাঁধের ওই কলেজে এমবিবিএস প্রথম বর্ষে পডাশোনা করতেন। হস্টেলের যে ঘরে তিনি থাকতেন, ঘটনার সময় তাঁর রুমমেট নমাজ পড়তে বাইরে গিয়েছিলেন। তিনি ফিরে এসে ঘর ভেতর থেকে বন্ধ দেখতে পান এবং বহু ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে কর্তৃপক্ষকে জানান। এরপর দরজা ভেঙে অভিষেকের ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটি আত্মহত্যার ঘটনা হতে পারে, তবে কোনো সুইসাইড নোট উদ্ধার করা যায়নি। সামনেই পরীক্ষা থাকায় কোনো মানসিক অবসাদ নাকি অন্য কোনো ব্যক্তিগত কারণে এই চরম পথ বেছে নিলেন তরুণ, তা খতিয়ে দেখছে পুলিশ। কলেজ কর্তৃপক্ষের তরফে বিহারে মৃতের পরিবারকে খবর পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *