‘দেবীকে মা-ই থাকতে হবে!’ দুর্গাপুজোর থিম নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের কড়া বার্তা, কী কী নিষেধ?

‘দেবীকে মা-ই থাকতে হবে!’ দুর্গাপুজোর থিম নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের কড়া বার্তা, কী কী নিষেধ?

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রথম শারদোৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা। এর মাঝেই দুর্গাপুজোর থিম এবং প্রতিমা নির্মাণ নিয়ে কঠোর নির্দেশিকা জারি করেছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনের তরফে সাফ জানানো হয়েছে, শিল্পের নামে মণ্ডপ সজ্জায় ডিম, জুতো কিংবা অপ্রাসঙ্গিক উপকরণের ব্যবহার এবং প্রতিমার সাবেকি রূপ বিকৃত করা বরদাস্ত করা হবে না। বিশেষ করে দেবীর মূর্তিতে মাতৃত্ব ও শালীনতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। রণংদেহী রূপের পরিবর্তন ঘটিয়ে বা মায়ের হাতে অস্ত্র বদলে অন্য কিছু তুলে দেওয়া এবং ‘বিধবা শাড়ি’ পরানোর মতো বিষয়গুলো সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি তুলেছে তারা।

পুজো মণ্ডপের পবিত্রতা রক্ষায় খাদ্য তালিকার ক্ষেত্রেও কিছু বিশেষ নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। ভিএইচপি-র নির্দেশ অনুযায়ী, মণ্ডপ চত্বরের আশপাশে কোনো আমিষ খাবারের দোকান বসানো যাবে না এবং আমিষ ছোঁয়া থেকে প্যান্ডেল এলাকাকে মুক্ত রাখতে হবে। যদিও সামগ্রিকভাবে আমিষ খাবারে কোনো নিষেধাজ্ঞা নেই, তবে মণ্ডপ চত্বরের পবিত্রতা বজায় রাখাই তাদের মূল লক্ষ্য। এই নতুন নিয়ম ও কড়াকড়ির জেরে কলকাতার ঐতিহ্যবাহী পুজো কমিটিগুলোর থিম-ভাবনা এবং বাজেট নিয়ে নতুন করে চিন্তার মেঘ ঘনীভূত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *