যাত্রীবোঝাই বাসের সিটের নীচে কোটি টাকার রহস্য! আসাম-বাংলা সীমান্তে যা ঘটল জানলে চোখ কপালে উঠবে!

যাত্রীবোঝাই বাসের সিটের নীচে কোটি টাকার রহস্য! আসাম-বাংলা সীমান্তে যা ঘটল জানলে চোখ কপালে উঠবে!

আসাম-বাংলা সীমান্ত সংলগ্ন জাতীয় সড়কের ভাঙ্গাপাকড়ি নাকা চেকপোস্টে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে বাইশ লক্ষ টাকা উদ্ধার করেছে বক্সিরহাট থানার পুলিশ। আলিপুরদুয়ারের জয়গাঁ থেকে ভুটানের গেলেফুর দিকে যাওয়া বাসটির চালকের আসনের নীচ থেকে ওই বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া টাকার অধিকাংশই পাঁচশো টাকার নোটের বান্ডিল, পাশাপাশি দুশো ও একশো টাকার নোটও ছিল। এই আকস্মিক ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার জেরে বাসটির চালক ও খালাসিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে বাসে থাকা ২০-২২ জন যাত্রীকে দীর্ঘ সময় আটকে না রেখে তল্লাশি চালিয়ে অন্য একটি বাসে গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়। বিপুল পরিমাণ এই নগদ অর্থের উৎস কী, তা কোথায় এবং কেন নিয়ে যাওয়া হচ্ছিল কিংবা এর সঙ্গে কোনো বেআইনি পাচারের যোগ রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *