ইমরানের জন্য কাঁদলেন মিঁয়াদাদ: ‘ও কি কাউকে খেয়ে নেবে?’ ৩ বছর জেলবন্দি প্রাক্তন অধিনায়কের মুক্তির জোরালো দাবি

ইমরানের জন্য কাঁদলেন মিঁয়াদাদ: ‘ও কি কাউকে খেয়ে নেবে?’ ৩ বছর জেলবন্দি প্রাক্তন অধিনায়কের মুক্তির জোরালো দাবি

দীর্ঘ তিন বছর ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খান। জেলে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং যথাযথ চিকিৎসার অভাব নিয়ে বারবার উদ্বেগ তৈরি হলেও পাকিস্তান সরকার তাঁকে মুক্তি দিতে নারাজ। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইমরানের এই করুণ পরিণতি নিয়ে কথা বলতে গিয়ে আবেগ সংবরণ করতে পারেননি তাঁর একসময়ের জাতীয় দলের সতীর্থ জাভেদ মিঁয়াদাদ।

“ও কি কাউকে খেয়ে নেবে?”: মিঁয়াদাদের আবেগঘন প্রশ্ন ইমরানকে অত্যন্ত সৎ মানুষ হিসেবে দাবি করে মিঁয়াদাদ বলেন, তিনি কখনোই কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন না। সরকারের প্রতি প্রশ্ন তুলে তিনি বলেন, “ওকে মুক্তি দিলে কি ও কাউকে খেয়ে নেবে, নাকি কারও ক্ষতি করবে? ও তো কারও সন্তান!” ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ের সতীর্থের পাশে দাঁড়িয়ে অবিলম্বে ইমরানের মুক্তির দাবি জানান তিনি। একই সঙ্গে অতীতে তাঁদের মধ্যে ব্যক্তিগত বিরোধের যে গুঞ্জন ছিল, তাও সম্পূর্ণ খারিজ করে দেন মিঁয়াদাদ।

শারীরিক অবস্থা নিয়ে বাড়ছে উদ্বেগ ৭৩ বছর বয়সি এই প্রবীণ নেতার স্বাস্থ্য নিয়ে পাকিস্তানের রাজনীতি ও ক্রীড়া জগতে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তাঁকে উপযুক্ত চিকিৎসার জন্য হাসপাতালে না রেখে পুনরায় জেলে ফেরত পাঠানোয় পাকিস্তান সরকারের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর দলের নেতাকর্মী ও সমর্থকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *