১৪০ দিন পর শনির সোজা চাল! বছরের শেষে ‘ধনলক্ষ্মী রাজযোগ’-এ ভাগ্য খুলছে ৫ রাশির
August 30, 20267:33 pm

দীর্ঘ প্রায় ১৪০ দিন বক্রী বা উল্টো চালে থাকার পর অবশেষে সোজা চালে (মার্গী) ফিরছেন কর্মফলের দেবতা শনি। আগামী ১১ ডিসেম্বর থেকে শনির এই গতি পরিবর্তনের ফলে জ্যোতিষশাস্ত্রীয় গণনায় তৈরি হচ্ছে অত্যন্ত শুভ ‘ধনলক্ষ্মী রাজযোগ’। এই বিশেষ যোগের প্রভাবে বহু মানুষের জীবন থেকে কেটে যাবে দীর্ঘদিনের বাধা-বিপত্তি এবং খুলে যাবে অর্থ ও উন্নতির নতুন পথ।
উল্লেখ্য, বর্তমানে কুম্ভ, মীন ও মেষ রাশিতে শনির ‘সাড়ে সাতি’ চলায় এই রাশির জাতকদের কিছুটা সতর্ক থাকতে হলেও, সামগ্রিকভাবে ৫টি বিশেষ রাশির ওপর শনির এই সোজা চালের ইতিবাচক প্রভাব পড়বে সবচেয়ে বেশি।
কোন ৫ রাশির ভাগ্য খুলতে চলেছে?
- বৃষ রাশি: বৃষ রাশির অধিপতি শুক্রের সঙ্গে শনির বন্ধুত্বের সম্পর্ক থাকায় এঁরা শনিদেবের বিশেষ কৃপা পাবেন। ডিসেম্বরের পর থেকে আয়ের নতুন পথ খোলার পাশাপাশি জীবনের নানা জটিল সমস্যার সমাধান হবে।
- সিংহ রাশি: শনির কৃপায় সিংহ রাশির আটকে থাকা কাজগুলো সহজে মিটে যাবে। কর্মক্ষেত্রে মেলবে প্রশংসা ও স্বীকৃতি। পাশাপাশি এটি আর্থিক স্থায়িত্ব বাড়ানো ও নতুন বিনিয়োগের জন্য সেরা সময়।
- বৃশ্চিক রাশি: এই রাশির জাতকদের জন্য আসতে চলেছে অত্যন্ত স্বস্তিদায়ক সময়। লাভের মুখ দেখার পাশাপাশি দীর্ঘদিনের পুরনো শারীরিক অসুস্থতা থেকে মিলতে পারে মুক্তি।
- মকর রাশি: কর্মক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি হবে। ব্যবসায় অতীতের ক্ষতি পুষিয়ে বড় অঙ্কের লাভের যোগ রয়েছে। নতুন বাড়ি বা গাড়ি কেনার স্বপ্নও পূরণ হতে পারে এই সময়ে।
- কুম্ভ রাশি: ১১ ডিসেম্বরের পর থেকে কুম্ভ রাশির জাতকদের জীবনে অর্থ যোগ প্রবল। হঠাৎ প্রচুর ধনলাভের পাশাপাশি পৈতৃক সম্পত্তি পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।