উইল জাল করে শতবর্ষী পৈতৃক সম্পত্তি বিক্রি! আইনের দ্বারস্থ অভিনেতা চন্দ্রচূড় সিং

উইল জাল করে শতবর্ষী পৈতৃক সম্পত্তি বিক্রি! আইনের দ্বারস্থ অভিনেতা চন্দ্রচূড় সিং

সম্পত্তির লোভ মানুষকে কতটা অন্ধ করতে পারে, তার জলজ্যান্ত প্রমাণ মিলল বলিউড অভিনেতা চন্দ্রচূড় সিংয়ের পরিবারে। একশো বছরেরও বেশি পুরনো পৈতৃক সম্পত্তি এবং আলিগড়ের ঐতিহ্যবাহী জালালপুর এস্টেট জালিয়াতির মাধ্যমে দখল ও বিক্রির অভিযোগ তুলেছেন অভিনেতা ও তাঁর ভাই অভিমন্যু সিং। পিসি ও কাকার পরিবারের সদস্যসহ মোট সাতজনের বিরুদ্ধে আলিগড়ের রোরাভার থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ রয়েছে, ১৯৯৭ সালে দাদুর মৃত্যুর ঠিক একদিন আগে একটি জাল উইল তৈরি করা হয়, যার মাধ্যমে কোটি কোটি টাকার সম্পত্তি বেআইনিভাবে হস্তান্তর করা হয়।

পরিবারের সুত্রপাত গত বছর অক্টোবরে কাকা গঙ্গা সিংয়ের প্রয়াণের পর। অভিনেতার দাবি, দীর্ঘদিন মুম্বইয়ে বসবাস করার সুযোগ নিয়ে একটি চক্র রাজস্ব নথিতে কারচুপি করে পৈতৃক জমি ও বাড়ি বিক্রি করে দিয়েছে। সম্প্রতি আলিগড় পুলিশ ও জালালপুর থানায় হাজির হয়ে ভাই অভিমন্যুকে সঙ্গে নিয়ে জবানবন্দি দিয়েছেন এবং সমস্ত আইনি নথিপত্র তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন। দেওয়ানি মামলার পাশাপাশি এবার কঠোর ফৌজদারি পদক্ষেপও শুরু হয়েছে। পুলিশি তদন্তে এই সম্পত্তি জালিয়াতির নেপথ্যে থাকা প্রভাবশালী চক্রের আসল রহস্য খুব দ্রুত উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *