স্বাদ ঠিক রেখে কীভাবে বানাবেন ডায়েট-ফ্রেন্ডলি গাজরের হালুয়া?

স্বাদ ঠিক রেখে কীভাবে বানাবেন ডায়েট-ফ্রেন্ডলি গাজরের হালুয়া?

স্বাস্থ্যকর উপায়ে গাজরের হালুয়া তৈরি করতে হলে কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে চলা প্রয়োজন। প্রথমে ৫০০ গ্রাম টাটকা গাজর ভালো করে ধুয়ে কুরিয়ে নিতে হবে। এরপর সামান্য ঘি গরম করে কুরানো গাজর সামান্য নাড়াচাড়া করার পর লো-ফ্যাট বা স্কিমড মিল্ক ঢেলে মাঝারি আঁচে ফুটিয়ে নিতে হবে। গাজর নরম হয়ে দুধ শুকিয়ে এলে চিনির পরিবর্তে দুই থেকে তিন টেবিলচামচ খেজুরের গুড় ব্যবহার করতে হবে। পরিশেষে এলাচ গুঁড়ো, কুচোনো বাদাম, কাজু ও কিশমিশ মিশিয়ে নিলেই সুস্বাদু ও পুষ্টিকর হালুয়া প্রস্তুত হয়ে যাবে।

স্বাস্থ্য সচেতনতা বজায় রাখতে রান্নার সময় তিনটি প্রধান বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে মাথায় রাখা আবশ্যক। প্রথমত, রিফাইন্ড সুগার সম্পূর্ণ বাদ দিয়ে কেবলমাত্র সীমিত পরিমাণে খেজুরের গুড় ব্যবহার করা উচিত। দ্বিতীয়ত, স্বাদ ও সুবাস বজায় রাখার জন্য অতিরিক্ত ঘি ব্যবহার না করে মাত্র এক চা-চামচ ঘি দিয়েই হালুয়া তৈরি করতে হবে। তৃতীয়ুত, ফ্যাটমুক্ত স্বাস্থ্যকর ফলাফলের জন্য ফুল ফ্যাট দুধের পরিবর্তে লো-ফ্যাট দুধ বেছে নেওয়া শ্রেয়। তবে মনে রাখা দরকার, এটি একটি ডেজার্ট হওয়ায় সুগার ক্রেভিং মেটানোর জন্য পরিমিত পরিমাণে খাওয়া উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *