স্পেনের সঙ্গে গোরক্ষপুরের তুলনা! রবি কিষানের মন্তব্যে যোগী আদিত্যনাথের হাসি থামছে না কেন?

উত্তরপ্রদেশের গোরক্ষপুর লোকসভা কেন্দ্রের উন্নয়ন ও রূপান্তর তুলে ধরতে গিয়ে এক অদ্ভুত মন্তব্য করে বসলেন বিজেপি সাংসদ রবি কিষান। সম্প্রতি একটি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি গোরক্ষপুরকে সরাসরি স্পেনের সঙ্গে তুলনা করেন। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধী দল কংগ্রেস এই বক্তব্যের তীব্র সমালোচনা করে দাবি করেছে, বাস্তব পরিস্থিতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থেকে অবাস্তব কথা বলছেন শাসক দলের সাংসদরা।
সাংসদের এমন আজব মন্তব্যের পর থেকেই সামাজিক মাধ্যমে মিম ও রসাত্মক ট্রোলের বন্যা বয়ে গেছে। অনুষ্ঠানে উপস্থিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও রবি কিষানের এই কথা শুনে নিজের হাসি চেপে রাখতে পারেননি। এর আগে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ট্রোলিংয়ের কারণে কিছুদিন মৌনব্রত পালনের ঘোষণা করেছিলেন এই অভিনেতা-রাজনীতিবিদ। তবে সাম্প্রতিক এই মন্তব্য আবারও তাঁকে রাজনৈতিক ও বিনোদুনিয়ার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
गोरखपुर जीसे स्पेन नहीं दिखता वो अंधा है।
— MUKESH YADAV (@mukeshkuma63594) August 30, 2026
– रवि किशन …
जोक pic.twitter.com/o5pCHhPaU3