একটা ক্লিকেই ব্যাঙ্ক খালি! কেন্দ্র চিহ্নিত করল ৭টি বিপজ্জনক অ্যাপ, অবিলম্বে ডিলিট না করলেই চরম বিপদ

একটা ক্লিকেই ব্যাঙ্ক খালি! কেন্দ্র চিহ্নিত করল ৭টি বিপজ্জনক অ্যাপ, অবিলম্বে ডিলিট না করলেই চরম বিপদ

আপনার একটি অস সতর্ক ক্লিকই ডেকে আনতে পারে চরম বিপদ! পর্নোগ্রাফি এবং চটকদার বিজ্ঞাপনের আড়ালে অ্যান্ড্রয়েড ফোনে মারাত্মক ম্যালওয়্যার ঢুকিয়ে মুহূর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছে এক আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্র। স্বরাষ্ট্রমন্ত্রকের ‘ন্যাশনাল সাইবারক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট’ (NCTAU) এই ভয়ঙ্কর জালিয়াতির সন্ধান পেয়েছে। পরিস্থিতি বিবেচনা করে ‘ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ (I4C) দেশের সমস্ত মোবাইল ব্যবহারকারীদের জন্য অত্যন্ত জরুরি সতর্কতা জারি করেছে।

যে ৭টি ক্ষতিকারক অ্যাপ থেকে দূরে থাকবেন: স্বরাষ্ট্রমন্ত্রকের প্রকাশিত সতর্কবার্তা অনুযায়ী, হ্যাকারদের ব্যবহার করা প্রধান বিপদজনক অ্যাপগুলি হলো—

  • নাইট প্লে (Night Play)
  • রিলুপ (Reloop)
  • কিসস (Kyss)
  • ভিমো (Vimo)
  • রিভো (Rivo)
  • নেক্সো (Nexo)
  • ভিক্সা (Vixa)

কীভাবে ফাঁদ পাতছে সাইবার অপরাধীরা? সোশ্যাল মিডিয়ায় পর্নোগ্রাফিক বা প্রলোভন দেখানো বিভিন্ন বিজ্ঞাপনের লিঙ্ক ছড়ানো হচ্ছে। সেই লিঙ্কে ক্লিক করলেই থার্ড-পার্টি ওয়েবসাইট থেকে ক্ষতিকারক এপিকে (APK) ফাইল অটো-ডাউনলোড হয়ে যায়। ইনস্টল করার পর ব্যবহারকারী অজান্তে অ্যাপটিকে ‘অ্যাক্সেসিবিলিটি পারমিশন’ (Accessibility Permission) দিয়ে দিলেই ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের হাতে। এরপর ব্যাকগ্রাউন্ডে গোপনে ওটিপি (OTP) ও পিন নম্বর চুরি করে মুহূর্তের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিচ্ছে প্রতারকরা।

সুরক্ষিত থাকার জন্য করণীয়:

  • গুগল প্লে স্টোর ছাড়া ডাউনলোড নয়: গুগল প্লে স্টোর বা বিশ্বস্ত প্ল্যাটফর্ম ছাড়া কোনো অচেনা লিঙ্ক বা ওয়েবসাইট থেকে এপিকে (APK) ফাইল ডাউনলোড করবেন না।
  • পারমিশনে সতর্কতা: কোনো অপরিচিত বা সন্দেহজনক অ্যাপকে কখনই ‘Accessibility Permission’ দেবেন না।
  • সন্দেহ হলে দ্রুত পদক্ষেপ: ফোন হ্যাক হয়েছে মনে হলে সঙ্গে সঙ্গে ‘Safe Mode’-এ ফোন রিস্টার্ট করে ক্ষতিকারক অ্যাপটি ডিলিট করুন অথবা ফোন ফ্যাক্টরি রিসেট করুন।
  • সাইবার হেল্পলাইন: প্রতারণার শিকার হলে আর সময় নষ্ট না করে অবিলম্বে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ১৯৩০ (1930)-এ কল করে অভিযোগ জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *