জাপানে প্রশিক্ষণ চলাকালীন ট্র্যাজেডি: হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে আইআইটি খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু

জাপানে প্রশিক্ষণ চলাকালীন ট্র্যাজেডি: হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে আইআইটি খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু

উচ্চশিক্ষার জন্য জাপানে গিয়ে মর্মান্তিক পরিণতির শিকার হলেন খড়্গপুর আইআইটির এক মেধাবী ছাত্র। স্থাপত্য ও আঞ্চলিক পরিকল্পনা (আর্কিটেকচার অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং) বিভাগের স্নাতকোত্তর স্তরের ২৪ বছর বয়সি ছাত্র শ্যাম সন্তোষ অগ্রবালের অস্বাভাবিক মৃত্যুর খবর মিলেছে।

মূলত মহারাষ্ট্রের বাসিন্দা শ্যাম খড়্গপুর আইআইটির লালবাহাদুর শাস্ত্রী ভবনে থাকতেন। মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আট মাসের এক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচির জন্য নির্বাচিত হয়ে তিনি হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। অ্যাকাডেমিক সুপারভাইজারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩০ আগস্ট এক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হিরোশিমা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।

এই খবর পৌঁছাতেই খড়্গপুর আইআইটি চত্বরে শোকের ছায় নেমে এসেছে। প্রতিষ্ঠানের ডিরেক্টর সুমন চক্রবর্তী এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে বর্ণনা করেছেন এবং জানিয়েছেন যে নিহত ছাত্রের পরিবারের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ ও জাপান প্রশাসন যৌথভাবে মরদেহ দ্রুত ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *