হাজার মাইল দূরেও অটুট টান! নেদারল্যান্ডসে প্রবাসী বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন শমীক

হাজার মাইল দূরেও অটুট টান! নেদারল্যান্ডসে প্রবাসী বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন শমীক

রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর নেদারল্যান্ডস সফরে গিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। সেখানে তিনি ‘ওভারসিজ ফ্রেন্ডস অফ বিজেপি’র কর্মী-সমর্থক ও প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যোগ দেন। এর আগে বিধানসভা নির্বাচনের প্রাক্কালেও ভার্চুয়াল মাধ্যমে এই প্রবাসীদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। প্রবাসীদের এই অংশটিকে ‘বিজেপির পরিবার’ বলে অভিহিত করে শমীক জানান, দেশের মাটি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও ভারতীয়দের মনে দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও অগ্রগতির প্রতি যে গভীর টান রয়েছে, তা সত্যিই অতুলনীয়।

সোমবার এই সাক্ষাতের বিশেষ মুহূর্তগুলি সমাজমাধ্যমে শেয়ার করে তিনি উল্লেখ করেন যে, নেদারল্যান্ডস শাখার কর্মীদের সঙ্গে দেশ ও সমসাময়িক বিভিন্ন জাতীয় বিষয় নিয়ে অত্যন্ত আন্তরিক আলোচনা হয়েছে। প্রবাসী ভারতীয়দের মতামত ও ভাবনাগুলি তিনি মন দিয়ে শোনেন এবং একটি শক্তিশালী ও আত্মনির্ভর ভারত গড়ার সংকল্পে তাঁদের নিরলস অবদানের ভূয়সী প্রশংসা করেন। এই পারস্পরিক মতবিনিময় এবং উষ্ণ আতিথেয়তা দেশের সঙ্গে প্রবাসীদের আত্মিক বন্ধনকে আগামী দিনে আরও অনেক বেশি দৃঢ় ও সুদৃঢ় করবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *