এক ধাক্কায় বাড়ল ১০টি ওয়ার্ড! দুর্গাপুরবাসীর জন্য বড় খবর, কী বলছেন বিধায়ক?

এক ধাক্কায় বাড়ল ১০টি ওয়ার্ড! দুর্গাপুরবাসীর জন্য বড় খবর, কী বলছেন বিধায়ক?

কলকাতা ও হাওড়ার পর এবার দুর্গাপুর নগর নিগমেও ওয়ার্ডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দপ্তরের গত ৩১ অগস্ট প্রকাশিত সরকারি নির্দেশিকা অনুযায়ী, দুর্গাপুরে এতদিন ৪৩টি ওয়ার্ড থাকলেও নতুন বিন্যাসে তা বেড়ে দাঁড়াল ৫৩টিতে। অর্থাৎ, এক ধাক্কায় ১০টি নতুন ওয়ার্ড যুক্ত হলো এই শিল্প শহরে। এলাকার জনসংখ্যা, জনঘনত্ব, ভৌগোলিক পরিস্থিতি, ঐতিহাসিক গুরুত্ব এবং আর্থিক বিষয়গুলো বিবেচনা করেই এই ওয়ার্ড পুনর্বিন্যাস সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশিকার প্রতিলিপি রাজ্য নির্বাচন কমিশন, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এবং নগর নিগমের কমিশনারের কাছে পাঠানো হয়েছে।

দীর্ঘ চার বছর ধরে পুরভোট না হওয়ায় স্থানীয় বাসিন্দারা নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, নতুন ওয়ার্ড গঠিত হওয়ায় এখন সাধারণ মানুষকে অনেক দ্রুত ও উন্নত পরিষেবা দেওয়া সম্ভব হবে। আসন্ন দুর্গাপূজার পরেই পুরভোটের প্রস্তুতি ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ভোটের মুখে রাজ্য সরকারের এই প্রশাসনিক পদক্ষেপকে দুর্গাপুরের সাধারণ মানুষ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *