উৎপাদন বাড়লেও মূল্যবৃদ্ধি মাইনাসে! GDP কেন কমল, খোলসা করল কেন্দ্র

উৎপাদন বাড়লেও মূল্যবৃদ্ধি মাইনাসে! GDP কেন কমল, খোলসা করল কেন্দ্র

দেশজুড়ে আর্থিক প্রবৃদ্ধি ও জিডিপি-র নতুন হিসাব নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে মুখ খুলল কেন্দ্র। ২০২২-২৩ অর্থবর্ষকে ভিত্তিবর্ষ ধরে নতুন পদ্ধতিতে জিডিপি সিরিজ আপডেট করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, নতুন তথ্য ও উন্নত হিসাব পদ্ধতি ব্যবহারের ফলেই গত বছরের জিডিপির পরিমাণে পরিবর্তন এসেছে। এটি কোনো ইচ্ছাকৃত পরিবর্তন নয়, বরং নিখুঁত পরিসংখ্যান তুলে ধরারই একটি প্রয়াস।

উৎপাদন খাতে মূল্যবৃদ্ধির হার ঋণাত্মক হওয়া এবং বিভিন্ন সূচকের ফারাক নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে কেন্দ্র। ডবল ডিফ্লেশন পদ্ধতিতে উৎপাদিত পণ্য ও কাঁচামালের দাম আলাদাভাবে হিসাব করা হয়, যেখানে কাঁচামালের দাম বাড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি, সিপিআই, ডব্লিউপিআই এবং জিডিপি ডিফ্লেটরের পরিমাপের পদ্ধতি আলাদা হওয়ায় সূচকেও তফাত দেখা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *