টলিউড টেক্কা দেবে বলিউডকে, মহানায়কের জন্মশতবার্ষিকীতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

টলিউড টেক্কা দেবে বলিউডকে, মহানায়কের জন্মশতবার্ষিকীতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

টলিউডকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী ও সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে একগুচ্ছ বড় প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, সঠিক পরিকল্পনা, উন্নত পরিকাঠামো এবং সৃজনশীলতার জোরে বাংলা চলচ্চিত্র শিল্প আগামী দিনে বলিউডকেও পেছনে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। ইন্ডাস্ট্রির অগ্রগতির পথ সুগম করতে রাজ্য সরকার সর্বদা শিল্পীদের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে কলকাতার নন্দন চত্বর থেকে একটি বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে চলচ্চিত্র ও সংস্কৃতি জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব অংশ নেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং তারকা অভিনেতা মিঠুন চক্রবর্তী। পদযাত্রা শেষে মূল মঞ্চ থেকে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নয়নে একাধিক নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়।

তিন দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে। এর মধ্যে আগামিকাল নিউটাউনে ‘উত্তম কুমার ফিল্ম ইনস্টিটিউট’-এর ভূমিপুজো হওয়ার কথা রয়েছে। এছাড়া রবীন্দ্রসদন-নন্দন চত্বরের আদলে আরও সুন্দর পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *