শি জিনপিংয়ের একাধিকবার হার্ট অ্যাটাক? তিব্বতি নেতার বিস্ফোরক দাবিতে বিশ্ব রাজনীতিতে তোলপাড়!

শি জিনপিংয়ের একাধিকবার হার্ট অ্যাটাক? তিব্বতি নেতার বিস্ফোরক দাবিতে বিশ্ব রাজনীতিতে তোলপাড়!

চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শারীরিক অবস্থা ও দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন তিব্বতের নির্বাসিত সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী লোবসং সাংগে। নয়াদিল্লিতে সংবাদসংস্থা ‘এএনআই’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, শি জিনপিং ইতিমধ্যে কমপক্ষে দুই থেকে তিন বার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। চিনা প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তার সূত্রে এই খবর পাওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, প্রেসিডেন্টের চেহারার পরিবর্তন, হাঁটার ধরন এবং সেনার শীর্ষ আধিকারিকদের একের পর এক বরখাস্তের ঘটনা তাঁর শারীরিক ও মানসিক চাপের স্পষ্ট ইঙ্গিত দেয়। এমনকি জিনপিংয়ের মস্তিষ্কে সমস্যা থাকার জল্পনাও উসকে দিয়েছেন তিনি।

চিনা শাসনের অন্দরের ক্ষমতার লড়াই প্রকাশ করে সাংগে জানান, জিনপিং ইচ্ছে করেই নিজের কোনো উত্তরাধিকারী ঘোষণা করছেন না। তাঁর মতে, কোনো ক্রাউন প্রিন্সকে মনোনীত করলে তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কা বৃদ্ধি পেতে পারে এবং চিনা গদিতে বড় ধরনের রদবদল ঘটতে পারে। কিন্তু কোনো উত্তরসূরি না থাকায় চিনের প্রশাসনিক কাঠামো দিন দিন পঙ্গু হয়ে পড়ছে। বর্তমান পরিস্থিতিতে জিনপিংয়ের নিরাপত্তাকর্মী ও সেনাপ্রধানরা অন্য মন্ত্রীদের থেকেও বেশি ক্ষমতার অধিকারী হয়ে উঠেছেন বলেও তিনি উল্লেখ করেন। তিব্বতি নেতার মতে, এই ক্ষমতার লোভ ভবিষ্যতে চিনে এক ভয়াবহ গৃহযুদ্ধের জন্ম দিতে পারে, যার ইঙ্গিত দেশের ইতিহাসেও রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *