৩৫,৪০০ থেকে ১,৫১,১০০ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি? সপ্তম পে কমিশনে শিক্ষকদের নতুন স্কেল নিয়ে বিরাট সুখবর!

৩৫,৪০০ থেকে ১,৫১,১০০ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি? সপ্তম পে কমিশনে শিক্ষকদের নতুন স্কেল নিয়ে বিরাট সুখবর!

পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন গঠন এবং বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যেই শিক্ষক ও রাজ্য সরকারি কর্মচারীদের নজর এখন নতুন বেতন কাঠামোর দিকে। এই আবহে রাজ্য সরকারি স্কুলের বিভিন্ন স্তরের শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি জানিয়ে সপ্তম বেতন কমিশনের কাছে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সুপারিশ পাঠাচ্ছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানান, প্রাথমিক, গ্র্যাজুয়েট এবং পোস্ট-গ্র্যাজুয়েট শিক্ষকদের আর্থিক সুরক্ষা ও কেন্দ্রীয় বেঞ্চমার্ক নিশ্চিত করতেই এই প্রস্তাব পেশ করা হচ্ছে।

মঞ্চের সুপারিশে প্রাথমিক শিক্ষকদের জন্য কেন্দ্রীয় PRT-র সমতুল্য লেভেল-৬ (৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা) বেতন কাঠামোর দাবি জানানো হয়েছে। মাধ্যমিক স্তরের গ্র্যাজুয়েট শিক্ষকদের ক্ষেত্রে সর্বভারতীয় TGT স্কেল অনুযায়ী লেভেল-৭ (৪৪,৯০০ – ১,৪২,৪০০ টাকা) নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, উচ্চমাধ্যমিক স্তরের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ বা পোস্ট-গ্র্যাজুয়েট শিক্ষকদের জন্য কেন্দ্রীয় PGT অনুযায়ী লেভেল-৮ পে স্ট্রাকচারের (৪৭,৬০০ – ১,৫১,১০০ টাকা) সুপারিশ করা হয়েছে, যেন রাজ্য সরকারের নতুন পে ম্যাট্রিক্সে এই বেতন স্কেল সুরক্ষিত থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *