মেয়ের এক মন্তব্যে পদ হারালেন মন্ত্রী! তেলঙ্গানায় তুঙ্গে ক্ষমতার রাজনীতি ও অন্তর্দ্বন্দ্ব

মেয়ের এক মন্তব্যে পদ হারালেন মন্ত্রী! তেলঙ্গানায় তুঙ্গে ক্ষমতার রাজনীতি ও অন্তর্দ্বন্দ্ব

তেলঙ্গানায় প্রকাশ্যে মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডির সমালোচনা করায় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়েছে বন মন্ত্রী কোন্ডা সুরেখাকে। তাঁর মেয়ে কোন্ডা সুস্মিতা প্যাটেল প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার পর এই চরম সিদ্ধান্ত নেন রেবন্ত রেড্ডি। বৃহস্পতিবার জারি করা এক সরকারি বিবৃতিতে জানানো হয়, মন্ত্রীকে অপসারণের জন্য রাজ্যপালের কাছে আনুষ্ঠানিক সুপারিশ করেছেন মুখ্যমন্ত্রী। একই দিনে প্রকাশ্যে এসেছে শীর্ষ নেতৃত্বের কাছে লেখা সুরেখার একটি বিস্ফোরক চিঠি, যেখানে তিনি প্রশাসনিকভাবে কোণঠাসা করার অভিযোগ তোলেন। এই সিদ্ধান্তের ফলে তেলঙ্গানা কংগ্রেসের অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই এবং গোষ্ঠীদ্বন্দ্ব এখন একেবারে প্রকাশ্যে চলে এসেছে।

মন্ত্রিসভা থেকে বরখাস্ত হওয়ার পর মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বিরুদ্ধে তোপ দাগলেও দল ছাড়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন কোন্ডা সুরেখা। তিনি স্পষ্ট জানান, পদ হারালেও তিনি কংগ্রেসে থেকেই বিধায়ক হিসেবে কাজ চালিয়ে যাবেন। একই সঙ্গে রেবন্ত রেড্ডির দ্বিমুখী নীতি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, যারা অতীতে মুখ্যমন্ত্রীর চরম সমালোচনা করেছে, তারা এখনও নিজেদের পদে বহাল রয়েছে। তিনি আরও দাবি করেন যে, দলের বহু নেতা-কর্মী বর্তমান সরকারের উপর ক্ষুব্ধ হলেও ভয়ে মুখ খুলছেন না। দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আপাতত দেখা করার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন সদ্য প্রাক্তন এই মন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *