রোদের পরেই ফের দুর্যোগের ছায়া! মঙ্গলবার থেকে তুমুল বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

রোদের পরেই ফের দুর্যোগের ছায়া! মঙ্গলবার থেকে তুমুল বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

টানা বৃষ্টির পর আকাশ কিছুটা পরিষ্কার হলেও স্বস্তি স্থায়ী হচ্ছে না। নিম্নচাপ সরলেও নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার থেকে আবার বাড়তে পারে দুর্যোগ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া: শনি ও রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তিলোত্তমা কলকাতায় শনিবার সকাল থেকে রোদঝলমলে আকাশ দেখা গেলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গে দুর্যোগের মাত্রা বেশি থাকার আশঙ্কা রয়েছে। শনিবারও উত্তরবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। পরিস্থিতি বিচারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জায়গায় এই ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *