ইরানের ‘জীবনরেখা’ খার্গ দ্বীপে আমেরিকার ভয়ংকর হামলা! গুঁড়িয়ে যাবে তেহরানের তৈল সাম্রাজ্য?

ইরানের ‘জীবনরেখা’ খার্গ দ্বীপে আমেরিকার ভয়ংকর হামলা! গুঁড়িয়ে যাবে তেহরানের তৈল সাম্রাজ্য?

ইরানের অর্থনীতির মূল চাবিকাঠি তথা প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে অতর্কিত হামলা চালাল মার্কিন সেনা। শনিবার পারস্য উপসাগরের এই কৌশলগত দ্বীপে একটি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। স্থানীয় সূত্রে দ্বীপটিতে একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানা গেলেও, তেহরানের তরফে সরকারিভাবে এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

ইরানের দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি থেকে দৈনিক প্রায় দেড় মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করা হয়। গোটা দ্বীপজুড়ে বিশাল অপরিশোধিত তেলের মজুত ভাণ্ডার এবং সামরিক ঘাঁটি থাকায় একে ইরানের ‘জীবনরেখা’ বলা চলে। বিশেষজ্ঞদের মতে, এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে বারবার মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যের দেশটির অর্থনীতি সম্পূর্ণ পঙ্গু হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *