পুজোর আগেই মিলছে বাড়তি ছুটি! ৬ অক্টোবর কেন বন্ধ থাকবে স্কুল-অফিস?

পুজোর আগেই মিলছে বাড়তি ছুটি! ৬ অক্টোবর কেন বন্ধ থাকবে স্কুল-অফিস?

দুর্গাপূজার আবহের মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও সাধারণ মানুষের জন্য চলে এল বাড়তি ছুটির বার্তা। আগামী ৬ অক্টোবর (সোমবার) রাজ্য সরকারের নির্দেশে নির্দিষ্ট কিছু এলাকায় বন্ধ থাকবে সমস্ত সরকারি স্কুল, কলেজ ও দপ্তর। সম্প্রতি নবান্নের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্র—নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ভোটগ্রহণের প্রক্রিয়াকরণ ও প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করেই নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা এলাকাভুক্ত সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কার্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উৎসবের মরশুমের শুরুতেই, অক্টোবরের প্রথম সপ্তাহে এই অতিরিক্ত ছুটির সুবিধা পাবেন নন্দীগ্রাম ও রেজিনগর অঞ্চলের সরকারি কর্মী ও স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *