উপনির্বাচনের আগেই বঙ্গ বিজেপির মেগা রদবদল, ২৬৩ জনের নতুন রাজ্য কমিটিতে কারা পেলেন দায়িত্ব?
September 10, 20268:33 am

উপনির্বাচনের বাদ্যি বাজার আগেই সাংগঠনিক কাঠামো শক্ত করতে বড়সড় রদবদল ঘটাল ক্ষমতাসীন বিজেপি। বুধবার রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের স্বাক্ষরিত ২৬৩ সদস্যের নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে। গত বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর নতুন সরকার গঠনের পরই এই সাংগঠনিক পরিবর্তন আনা হলো, যেখানে স্পষ্ট ধরা পড়েছে সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের প্রভাব।
নতুন কমিটির মূল আকর্ষণ ও সমীকরণ:
- প্রশাসন ও সংগঠনের মেলবন্ধন: নতুন রাজ্য কমিটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশাপাশি স্থান পেয়েছেন তাঁর পিতা প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী। এছাড়া ৭ জন রাজ্য মন্ত্রী, ২ জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং ৩৩ জন বিধায়ককে রাখা হয়েছে এই কমিটিতে।
- বিশেষ বার্তা: ডায়মন্ড হারবার সংগঠনে দলের হাল ধরার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে অভিজিৎ দাস (ববি)-কে।
কাদের কাঁধে কোন সাংগঠনিক জেলার দায়িত্ব?
- শুভেন্দু অধিকারী: তমলুক
- শিশির অধিকারী: কাঁথি
- সুকান্ত মজুমদার (কেন্দ্রীয় প্রতিমন্ত্রী): দক্ষিণ দিনাজপুর
- শান্তনু ঠাকুর (কেন্দ্রীয় প্রতিমন্ত্রী): বনগাঁ
- তাপস রায় (রাজ্য মন্ত্রী): উত্তর কলকাতা
- নিশীথ প্রামাণিক: কোচবিহার
- অগ্নিমিত্রা পল: আসানসোল
- জগন্নাথ চট্টোপাধ্যায়: বীরভূম
- দীপক বর্মন: আলিপুরদুয়ার
- শঙ্কর ঘোষ: শিলিগুড়ি
- সুরেন্দ্র সিং আহলুওয়ালিয়া: বর্ধমান
- রাজকমল পাঠক: দক্ষিণ কলকাতা
- মীনাদেবী পুরোহিত: উত্তর কলকাতা
- রুদ্রনীল ঘোষ: হাওড়া শহর
রাজ্যে ক্ষমতায় আসার পর বিজেপি কীভাবে তাদের সংগঠন পরিচালনা করবে, তা নিয়ে রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই কৌতুহল ছিল। নতুন এই কমিটি গঠনের মাধ্যমে স্পষ্ট যে, অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের ভারসাম্য রেখেই আগামী দিনের উপনির্বাচন ও সাংগঠনিক রূপরেখা তৈরি করেছে বিজেপি।