নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন ৬ অক্টোবর, জেনে নিন কমিশনের নতুন নির্দেশিকা

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন ৬ অক্টোবর, জেনে নিন কমিশনের নতুন নির্দেশিকা

পশ্চিমবঙ্গ: পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ দুই বিধানসভা কেন্দ্র—নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচনের নির্ঘণ্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর (মঙ্গলবার) এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগণনা হবে ৯ অক্টোবর (শুক্রবার) এবং সমগ্র নির্বাচন প্রক্রিয়া ১১ অক্টোবরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচনের প্রধান সূচি:

  • গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ: ৯ সেপ্টেম্বর
  • মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ: ১৬ সেপ্টেম্বর
  • মনোনয়নপত্র পরীক্ষা: ১৭ সেপ্টেম্বর
  • মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ: ১৯ সেপ্টেম্বর
  • ভোটগ্রহণ: ৬ অক্টোবর
  • ভোটগণনা: ৯ অক্টোবর

ভোটার তালিকা ও সংশোধনের সুযোগ:

কমিশন জানিয়েছে, নন্দীগ্রাম ও রেজিনগর—উভয় কেন্দ্রেরই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এ। তবে নিয়ম অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের ১০ দিন আগে পর্যন্ত আবেদন করা হলে যোগ্যতা অনুযায়ী ভোটার তালিকায় নাম সংশোধন ও নতুন নাম অন্তর্ভুক্তির সুযোগ বহাল থাকবে।

পরিচয় প্রমাণের জন্য ১২টি বিকল্প নথি:

ভোটারদের পরিচয় যাচাইয়ের জন্য EPIC (ভোটার কার্ড)-এর পাশাপাশি নিম্নলিখিত ১২টি সরকারি পরিচিতিপত্রের যেকোনো একটি ব্যবহার করা যাবে:

  • আধার কার্ড
  • MGNREGA জব কার্ড
  • ছবি-সহ ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবুক
  • আয়ুষ্মান ভারত হেলথ কার্ড
  • ড্রাইভিং লাইসেন্স
  • PAN কার্ড
  • ভারতীয় পাসপোর্ট
  • ছবি-সহ পেনশন নথি
  • সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী পরিচয়পত্র
  • সাংসদ, বিধায়ক বা বিধান পরিষদ সদস্যদের পরিচয়পত্র
  • UDID কার্ড (প্রতিবন্ধী পরিচয়পত্র)

ভোটকেন্দ্রে মোবাইল বিধিনিষেধ ও পরিকাঠামো:

  • মোবাইল সংক্রান্ত নিয়ম: ভোটগ্রহণ কেন্দ্রের ১০০ মিটার এলাকার মধ্যে মোবাইল ফোন চালোনো নিষিদ্ধ। কেন্দ্রের বাইরে সুইচ অফ অবস্থায় নির্দিষ্ট স্বেচ্ছাসেবকের কাছে ফোন জমা দিয়ে ভোটাররা প্রি-নম্বরযুক্ত টোকেন পাবেন। ভোটদান শেষে টোকেন দেখিয়ে মোবাইল ফেরত নেওয়া যাবে।
  • ভোটকেন্দ্রের পরিকাঠামো: প্রতিটি বুথে ১০০% ওয়েবকাস্টিংয়ের বন্দোবস্ত থাকছে। পাশাপাশি পানীয় জল, আলো, র্যাম্প, হ্যান্ডরেল ও সহায়তাকেন্দ্রের সুব্যবস্থা রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

প্রশাসনিক প্রস্তুতি ও ডিজিটাল পরিষেবা:

ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকরা নিজ নিজ এলাকার রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করেছেন। প্রার্থীদের মনোনয়ন দাখিল ও প্রয়োজনীয় অনুমতির জন্য কমিশনের Suvidha 2.0 পোর্টাল ও অ্যাপ ব্যবহার করা যাবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট পরিচালনায় সমস্ত রাজনৈতিক দলের পূর্ণ সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *