গণপতিকে তুষ্ট করার সেরা ফুল কোনটি? জানুন বাপ্পার আশীর্বাদ পাওয়ার রহস্য

গণপতিকে তুষ্ট করার সেরা ফুল কোনটি? জানুন বাপ্পার আশীর্বাদ পাওয়ার রহস্য

সনাতন ধর্মে বিঘ্নহর্তা শ্রী গণেশের স্থান সবার ওপরে। যে কোনো শুভ কাজ কিংবা দেব-দেবীর আরাধনার সূচনাতেই আগে স্মরণ করা হয় সিদ্ধিদাতাকে। বিশেষ করে গণেশ চতুর্থী ও উৎসবের মরশুমে বাপ্পাকে ঘরে এনে ভক্তরা পরম নিষ্ঠায় পুজো করেন। তবে সঠিক নিয়মে বাপ্পাকে প্রসন্ন করতে হলে জানতে হবে তাঁর প্রিয় উপাচার কোনটি।

বাপ্পার প্রিয় ফুল ও উপাচার:

শাস্ত্র অনুযায়ী, লাল রঙের ফুল গণেশ ঠাকুরের সবচেয়ে প্রিয়। পুজোয় রক্তজবাগাঁদা ফুল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর পাশাপাশি পদ্মফুল এবং বেলপাতা দিয়ে ভক্তিভরে আরাধনা করলেও সিদ্ধিদাতা দ্রুত প্রসন্ন হন। আর গণেশ পুজোর সবচেয়ে জরুরি ও আবশ্যক অনুষঙ্গ হলো দূর্বা ঘাস

যে ভুলটি ভুলেও করবেন না:

গণেশ পুজোয় তুলসী পাতা নিবেদন করা সম্পূর্ণ নিষিদ্ধ। পৌরাণিক ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বাপ্পার পুজোয় ভুলেও তুলসী ব্যবহার করতে নেই।

সঠিক নিয়ম মেনে, নিষিদ্ধ ভুলগুলো এড়িয়ে ভক্তিভরে গণপতির পুজো করলে জীবনের সমস্ত বাধা-বিঘ্ন কেটে যায় এবং সংসারে নেমে আসে সুখ, শান্তি ও সমৃদ্ধি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *