“তৃণমূল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়!” কমিশন বৈঠকের পর বিস্ফোরক ঋতব্রত

“তৃণমূল কারও ব্যক্তিগত সম্পত্তি নয়!” কমিশন বৈঠকের পর বিস্ফোরক ঋতব্রত

জাতীয় নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের বৈঠক শেষে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ টানাপোড়েন নিয়ে চরম তোপ দাগলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আসন্ন উপনির্বাচনের আগে দলের নাম ও প্রতীক কোন শিবিরের নিয়ন্ত্রণে থাকবে, তা নিয়ে শনিবার নির্বাচন কমিশনে মুখোমুখি শুনানি হয় কালীঘাট ও ঋতব্রত শিবিরের। প্রায় ১ ঘণ্টা ২০ মিনিটের দীর্ঘ বৈঠক শেষে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে তিনি দাবি করেন, “তৃণমূল কংগ্রেস কোনো নির্দিষ্ট ব্যক্তির মর্জিতে চলতে পারে না এবং এটি কারও পারিবারিক সম্পত্তি নয়।”

দলের গণতান্ত্রিক কাঠামোর পক্ষে সওয়াল করে ঋতব্রত সরাসরি আক্রমণ শানান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আখরুজ্জামান, অরূপ ও চন্দ্রিমার মতো নেতাদের সাথে নিয়ে শুনানিতে অংশ নেওয়া ঋতব্রত বলেন, “‘না খাতা, না বহি—যো ড. মমতা ব্যানার্জী কহে ওহি সহি’—এই নিয়মে কোনো রাজনৈতিক দল চলতে পারে না। তৃণমূল কোনো পরিবারভিত্তিক বা একক মালিকানাধীন পার্টি নয়, এটি লাখ লাখ সাধারণ কর্মীর দল।”

কমিশনের কাছে নিজেদের সপক্ষে সমস্ত নথি ও যুক্তি পেশ করা হয়েছে জানিয়ে তিনি আশাপ্রকাশ করেন যে, একমাত্র নির্বাচন কমিশনই সমস্ত তথ্যের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নেবে। এদিনের বৈঠকে বিকল্প প্রতীক নিয়ে আলোচনা না হলেও কমিশন কিছু অতিরিক্ত নথিপত্র চেয়েছে, যা আজই জমা দেওয়া হবে। দলীয় প্রতীকের জটিলতা নিরসনে আগামী ১৬ তারিখের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আবেদন জানিয়েছে ঋতব্রত শিবির। এখন নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রাজ্য রাজনীতির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *