সর্দিকাশি দূর করতে ‘আয়ুর্বেদিক হুক্কা’ আনলেন বাবা রামদেব!

সর্দিকাশি দূর করতে ‘আয়ুর্বেদিক হুক্কা’ আনলেন বাবা রামদেব!

সর্দি-কাশি ও নানা জটিল রোগ থেকে মুক্তি পেতে এবার বাজারে এল ‘আয়ুর্বেদিক হুক্কা’। আর এই অভিনব দাবি করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন যোগগুরু বাবা রামদেব। সম্প্রতি তাঁর শেয়ার করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বাবা রামদেব নিজেই বিশেষ কিছু ভেষজ উপাদান দিয়ে একটি হুক্কা তৈরি করছেন। তাঁর দাবি, এই বিশেষ হুক্কায় সুখটান দিলে নিমেষেই সর্দি-কাশি দূর হবে এবং বন্ধ নাক খুলে যাবে। যষ্টিমধু, হলুদ, সর্ষে, গরুর দুধের ঘি, কাকড়াশৃঙ্গী এবং দেশীয় কর্পূরের মতো ঘরোয়া ও আয়ুর্বেদিক উপাদান মিশিয়ে এই হুক্কার ধোঁয়া প্রস্তুত করা হয়েছে, যা শ্বাসের সঙ্গে ভেতরে নিতে হবে। রামদেবের আরও দাবি, নিয়মিত এটি ব্যবহার করলে শরীরের বাত, পিত্ত এবং কফের ভারসাম্য বজায় থাকে।

তবে এই ভিডিও প্রকাশ্যে আসার পরই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একাংশের প্রশ্ন, কোনো ধোঁয়া ফুসফুসে প্রবেশ করলে তা কি আদৌ স্বাস্থ্যসম্মত? চিকিৎসাবিজ্ঞান ও বিশেষজ্ঞদের একাংশের মতে, এই ধরনের ধোঁয়া শ্বাসনালীতে প্রবেশ করলে হিতে বিপরীত হতে পারে এবং শ্বাসকষ্টের সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে। যদিও এই ভিডিওটির সত্যতা ও কার্যকারিতা নিয়ে বিতর্ক থামছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *