গ্যারাজে সাজানো কেজির পর কেজি গাঁজার বান্ডিল! হুগলিতে হাতেনাতে ধরা পড়ল কারবারী

গ্যারাজে সাজানো কেজির পর কেজি গাঁজার বান্ডিল! হুগলিতে হাতেনাতে ধরা পড়ল কারবারী

গাড়ির গ্যারাজ তো নয় যেন মাদকের আখড়া! হুগলির পোলবা থানার সুগন্ধার পাঁচরখি গ্রামে এক গ্যারাজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ। হাতেনাতে ধরা পড়েছে গ্যারাজের মালিক বাবু পাল। গোপন সূত্রে খবর পেয়ে পোলবা থানার ওসি শুভ ঘোষের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতের অন্ধকারে গাড়ি করে গাঁজা পাচার হওয়ার কথা ছিল। সেই খবর পাওয়ামাত্রই পুলিশ ওই গ্যারাজে হানা দেয়। পালানোর সময় বাবু পালকে ধরে ফেলেন তদন্তকারীরা। তাঁকে সঙ্গে নিয়ে তল্লাশি চালাতেই গ্যারাজ থেকে উদ্ধার হয় কেজি কেজি গাঁজার বান্ডিল। গাঁজার পাশাপাশি নগদ ৭০ হাজার টাকা এবং একটি বোলেরো গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রবীন্দ্রনগরের বাসিন্দা বাবু কয়েক বছর আগে ওই গ্যারাজটি কিনেছিলেন। এর পর থেকেই গ্যারাজের আড়ালে রমরমিয়ে চলছিল মাদক কারবার। এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত এবং এত গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে চুঁচুড়া আদালতে পেশ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *