‘পুলিশ আমার মেয়েকে রক্ষা করতে পারেনি’, ক্যালিফোর্নিয়ায় শালিনী হত্যাকাণ্ডে ক্ষোভ মায়ের

‘পুলিশ আমার মেয়েকে রক্ষা করতে পারেনি’, ক্যালিফোর্নিয়ায় শালিনী হত্যাকাণ্ডে ক্ষোভ মায়ের

ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোয় ৩৮ বছর বয়সি এক ভারতীয় বংশোদ্ভূত মহিলা শালিনী ঠাকুরকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। কর্মস্থলের বাইরে একটি রেস্তোরাঁর সামনে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এই ঘটনার পর অভিযুক্ত ২২ বছরের রোহিত পুলিশের সঙ্গে সংঘর্ষে আত্মঘাতী হয়।

মাসের পর মাস ধরে শালিনীকে অনুসরণ ও নানাভাবে হয়রানি করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। গত জানুয়ারি মাসে নিজের গাড়ির নিচে একটি অ্যাপল এয়ারট্যাগ দেখতে পান শালিনী, যার মাধ্যমে তাঁর গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। এছাড়া গাড়ির টায়ারের হাওয়া খুলে দেওয়া, কর্মস্থলে অনুসরণ করা এবং শালিনীর অজান্তে তাঁর অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ার মতো ঘটনাও ঘটেছিল।

মেয়ের এই আকস্মিক মৃত্যুর পর পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শালিনীর মা। দীর্ঘদিন ধরে হয়রানির কথা পুলিশকে জানানো সত্ত্বেও তাঁর মেয়েকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

এদিকে, অভিযুক্ত রোহিতের অভিবাসন সংক্রান্ত তথ্যও প্রকাশ্যে এসেছে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের দাবি অনুযায়ী, রোহিত একজন ভারতীয় নাগরিক এবং ২০২৩ সালে অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেছিল। অতীতে সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করলেও তৎকালীন সময়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে ডিএইচএস। বর্তমানে পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে মার্কিন প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *