পুলিশ সার্টিফিকেট দেওয়ার নামে দুর্নীতি! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

পুলিশ সার্টিফিকেট দেওয়ার নামে দুর্নীতি! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

সার্টিফিকেট দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগে পূর্ব মেদিনীপুরে গ্রেফতার হলেন এক সিভিক ভলান্টিয়ার। রাজ্য পুলিশের অ্যান্টি-করাপশন ব্রাঞ্চ (ACB)-এর জালে ধরা পড়েন ওই অভিযুক্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার গোয়েন্দা শাখা (District Intelligence Branch) অফিসে কর্মরত ওই সিভিক ভলান্টিয়ার একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) তৈরি ও ইস্যু করার বিনিময়ে ১০০০ টাকা ঘুষ দাবি করেছিলেন। এই মর্মে এসিবি-র কাছে সুনির্দিষ্ট অভিযোগ পৌঁছানোর পর আধিকারিকরা সুপরিকল্পিতভাবে ফাঁদ পাতেন। সেই অভিযানেই হাতেনাতে ঘুষের টাকা নেওয়ার সময় তাঁকে গ্রেফতার করা হয়।

এই ঘটনার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে সিভিক ভলেন্টিয়ারদের একাংশের ভূমিকা নিয়ে ফের জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগেও সিভিক পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহার ও দুর্নীতির নানা অভিযোগ সামনে এসেছে। তবে একাংশের মতে, কেবল নিচুতলার কর্মীরাই নন, এই ধরনের দুর্নীতির নেপথ্যে আরও গভীরে অন্য কোনো চক্র বা উচ্চপর্যায়ের যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বর্তমানে পুরো বিষয়টি নিয়ে জোরদার তদন্ত চালাচ্ছে দুর্নীতি দমন শাখা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *